মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৩ ঘণ্টা আটকে থাকার পর ভারতে ফিরল সমঝোতা এক্সপ্রেস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর সমঝোতা এক্সপ্রেসের পরিষেবাও বাতিল করেছিল পাকিস্তান। তার জেরে ওয়াঘা সীমান্তে প্রায় তিন ঘণ্টা চরম উৎকণ্ঠা-উদ্বেগে কাটাতে হলো সমঝোতা এক্সপ্রেসের যাত্রীদের।

এছাড়া পাকিস্তানের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করার সিদ্ধান্ত ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে। সে দেশে ভারতীয় সিনেমা দেখানোর ওপর নিষেধাজ্ঞাও জারি করেছে ইমরান খানের সরকার।

আনুষ্ঠানিকভাবে সমঝোতা এক্সপ্রেসের পরিষেবা বন্ধের ঘোষণা করেন পাক রেলমন্ত্রী শেখ রশিদ। বৃহস্পতিবার (৮ আগস্ট) সাংবাদিক বৈঠকে তিনি বলেন, যতদিন আমি রেলমন্ত্রী থাকব, সমঝোতা এক্সপ্রেস আর চলতে দেব না।

রশিদ যখন এ ঘোষণা করছেন, তখন পাকিস্তানের লাহোর থেকে ভারতে আসছে একটি ট্রেন। ওয়াঘা সীমান্তে আসতেই পাকিস্তানের চালক, গার্ড এবং অন্যান্য কর্মীরা ভারতে ঢুকতে অস্বীকার করেন। পাশপাশি ভারতীয় চালক- গার্ড পাঠিয়ে ট্রেন ফেরত নিয়ে যেতে বলে ইসলামাবাদ। সে সময় ট্রেনটিতে ছিলেন প্রায় ১১০ জনেরও বেশি যাত্রী। প্রায় তিন ঘণ্টা ট্রেনের মধ্যেই কার্যত আটকে পড়েন তারা। এর পর ভারতীয় রেলের চালক, গার্ড, কর্মীদের দল সেখানে পৌঁছে দায়িত্ব নেয়। তারাই ভারতের এ পাড়ে আটারি পর্যন্ত নিয়ে আসেন।

উল্লেখ্য, ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার জেরে বুধবার ইসলামাবাদে ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান। তার জেরে কড়া বিবৃতি দিয়েছে ভারতও। এরপর দুই দেশের মধ্যে যাতায়াতকারী সমঝোতা এক্সপ্রেস বন্ধের সিদ্ধান্ত নিয়ে কার্যত প্রতিবেশী দুই দেশের সম্পর্কে ইতিই টেনে দিলেন ইমরান খান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ