শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য

ভারতের ওপর চাপ প্রয়োগে চীন সফরে পাক পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলে ভারতের ওপর চাপ প্রয়োগের চেষ্টার অংশ হিসেবে চীন সফর করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরায়েশি।

সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, শুক্রবার চীনা নেতাদের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর।

বেইজিং রওনা হওয়ার আগে কোরায়েশি বলেন, নয়াদিল্লি তাদের কাশ্মীর অংশকে রাজ্য থেকে অঞ্চলে অবনমন করার সিদ্ধান্ত ও রাজ্যটির নিজস্ব সংবিধানের অধিকার বিলুপের পর সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে তিনি ইসলামাবাদের ‘বিশ্বস্ত বন্ধুকে’ অবহিত করবেন।

এর আগে সোমবার (৫ আগস্ট) সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে ভারতের অধীনে থাকা জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার ঘোষণা দেয় ক্ষমতাসীন বিজেপি।

রয়টার্স জানায়, এখন পর্যন্ত জম্মু-কাশ্মীরের ৩০০ রাজনৈতিক নেতাকে বন্দি করা হয়েছে। আটকদের মধ্যে আছেন রাজ্যটির দুই সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহও।

কাশ্মীরের সবগুলো রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক দল ও গোষ্ঠীর জোট হুরিয়াত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ ওমর ফারুককে কয়েক ঘণ্টার জন্য গ্রেফতার করা হলেও পরবর্তীতে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার (৪ আগস্ট) থেকে কাশ্মীরে সামরিক পরিস্থিতি জারি করা হয়েছে।

আরএম/

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ