বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কাশ্মীর পুনর্গঠন বিলে সই করলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশেষ মর্যাদা বাতিল করে কাশ্মীরকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করতে আনা বিলে সম্মতি দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

গতকাল শুক্রবার কাশ্মির পুনর্গঠন আইন, ২০১৯ নামে এই বিলে স্বাক্ষর করেন তিনি।

গত সপ্তাহে ভারতের পার্লামেন্টের দুই কক্ষেই এই বিল পাস হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এই আইন অনুযায়ী আগামী ৩১ অক্টোবর জম্মু কাশ্মীর ও লাদাখ আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

৩৫ হাজার সেনা মোতায়েন আর পর্যটকদের কাশ্মীর ছাড়ার নির্দেশের পর গত সোমবার ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে ওই অঞ্চলটির স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়া হয়।

জম্মু-কাশ্মীরকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে ওই দিনই রাজ্যসভায় বিলের প্রস্তাব পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিনই রাজ্যসভায় পাশ হয় এই বিল। বুধবার পাশ হয় লোকসভায়। আর শুক্রবার রাষ্ট্রপতির সম্মতির মধ্য দিয়ে আইনে পরিণত হলো ওই বিল।

এ আইন অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পুদুচেরির মতো আইনসভা থাকবে। তবে লাদাখ হবে চন্দ্রিগড়ের মতো কেন্দ্রশাসিত অঞ্চল। এই অঞ্চলের কোনো আইনসভা থাকবে না। দুটি কেন্দ্র শাসিত অঞ্চলের আইন শৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে কেন্দ্রের অধীনে।

জম্মু কাশ্মীরে আইনসভার ২৪টি আসন পাকিস্তান শাসিত কাশ্মীরের অভ্যন্তরে পড়ায় তা শুণ্য থাকা অব্যাহত থাকবে। বর্তমানে এই আইনসভার কার্যকর আসন সংখ্যা ৮৭টি। এর মধ্যে চারটি আসন পড়েছে লাদাখ অঞ্চলে। এই আসনগুলো এখন আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হবে।

পুনর্গঠন আইন অনুযায়ী ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় জম্মু-কাশ্মীরে থাকবে পাঁচ আসন আর লাদাখে থাকবে একটি আসন।

গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জম্মু কাশ্মীর বেশি দিন কেন্দ্র শাসিত অঞ্চল থাকবে না। নির্বাচিত আইন প্রণেতাদের হাতে সেখানকার দায়িত্ব হস্তান্তরে আশ্বাস দিয়ে মোদি বলেন রাজ্যের পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ