বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সিটি সেন্টারের ১৪তলা থেকে নিচে পড়ে তরুণীর রহস্যজনক মৃত্যু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারের ১৪তলা থেকে পড়ে তানজিনা আক্তার রূপা নামের এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার বিকাল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত রুপার সৎ ভাই জুবায়ের আহমেদ সম্রাটকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জুবায়ের বলেন, সিটি সেন্টারের ১৪ তলায় তার অফিস। বোন তানজিনা বিশাল ভবন দেখতে তার সঙ্গে এখানে এসেছিলেন।

৩৬ তলা ভবনের বিভিন্ন জায়গা দেখার পর বোনকে ১৪ তলায় রেখে তিনি কিছু সময়ের জন্য নিজের অফিসে গিয়েছিলেন।

এরপর আশপাশের চিৎকার শুনে এসে দেখেন তানজিলা নিচে পড়ে গেছে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত তানজিনা আক্তার রূপা রাজধানীর গোড়ান আলী আহম্মেদ স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি খিলগাঁও থানার দক্ষিণ গোড়ানের ২৬৩/৩ নম্বর বাড়ির মৃত তাজুদ্দিন আহম্মেদের মেয়ে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক সিটি সেন্টারে অবস্থান করছেন জানিয়ে বলেন, ‘এখন মেয়েটিকে ফেলে দেয়া হয়েছে নাকি দুর্ঘটনা তা জানার চেষ্টা করছি। তার ভাই সৎ জুবায়ের আহমেদ সম্রাটকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ