শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আমার ট্রেন ১৫ ঘণ্টা দেরিতে ছাড়লো, ফেসবুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের সিডিউল বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করেছে। কোনো কোনো ট্রেন তো ১৫/২০ ঘণ্টা পর্যন্ত দেরিতে ছেড়েছে। পরিস্থিতি ক্রমে খারাপের দিকে যাওয়ায় অগ্রিম টিকিট ফেরত নেয়ার ঘোষণা দেন রেল সচিব।

ঈদযাত্রা শেষ মুহূর্তে এসে সেই বিপর্যয়ে চিত্রই ফুটে উঠলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ফেসবুক পোস্টে। জানালেন, উনাকে বহনকারী ট্রেনটি ছেড়েছে ১৫ ঘণ্টা দেরিতে।

রবিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে শাহরিয়ার আলম লেখেন, আমার ট্রেন ১৫ ঘণ্টা দেরিতে ছাড়লো। সিডিউলে থাকা অনেক প্রোগ্রাম মিস করলাম। দুইদিন ধরে টিভিতে দেখলাম মানুষের ভোগান্তি, এগুলো আমাকে অনেক ভাবিয়েছে। আজকে নিজের চোখেও দেখলাম। সামনে ৯ মাস সময় পাওয়া যাবে অন্তত রাস্তার কাজগুলো শেষ করার এবং ব্যবস্থাপনা ভালো করার। ঈদের ছুটির পরপরই আমার অভিজ্ঞতা থেকে মাননীয় যোগাযোগ মন্ত্রী এবং মাননীয় রেলপথ মন্ত্রীর কাছে আমার প্রস্তাবনা গুলো লিখিত ভাবে দিব।

তিনি আরো লেখেন, ৩০ বছর ধরে ঢাকা-রাজশাহী নিয়মিত যাতায়াত করি। সব ধরনের অভিজ্ঞতাই আছে ঈদের আগের যাত্রা পথে। পূর্ব ও দক্ষিণ অঞ্চলের যাতায়াতে স্বস্তি এসেছে। উত্তর ও পশ্চিম অঞ্চলের সমস্যা রয়ে গেছে।

তিনি লেখেন, তবে আসার কথা হচ্ছে যমুনা নদীর উপর রেল সেতু করার জন্য সমীক্ষার কাজ প্রায় সমাপ্ত এবং আমরা জাপানের সাথে আলোচনা প্রায় শেষ করে এনেছি, রেল সেতু নির্মাণের কাজ ইনশাআল্লাহ আগামী বছর শুরু করা যাবে। সেই সাথে রেলের ডাবল লাইন নির্মাণের কাজও শুরু হবে। রাস্তার জ্যামে এখন সমস্যা হিসেবে সিরাজগঞ্জ অংশ যার প্রভাব সেতু ছাড়িয়ে টাংগাইল পর্যন্ত চলে আসে। চার লেনের কাজের মাঝে ১৪ কিলোমিটার শেষ হলে একটা ভালো ফলাফল পাওয়া যাবে।

পরিশেষে সবাইকে ঈদ মোবারক জানান শাহরিয়ার আলম, ‘পরিবার নিয়ে সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ