শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য

মহাসড়কে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করলেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ছাড়া সারা‌দে‌শে ঈদযাত্রা‌ সম্পূর্ণ স্ব‌স্তিদায়ক হ‌য়ে‌ছে। এক‌টি প‌য়ে‌ন্টে ঈদযাত্রায় ঘর ফেরত যাত্রী‌দের ভোগা‌ন্তি হওয়ায় আন্ত‌রিকভা‌বে দুঃখ প্রকাশ ক‌রেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে রাজধানীর সা‌য়েদ‌াবা‌দে সড়ক ও জনপথ মো‌ড়ে ঈদযাত্রা নি‌য়ে আলাপকা‌লে গণমাধ্যম কর্মী‌দের তিনি এসব কথা ব‌লেন।

তিনি ব‌লেন, চালক‌দের রং সাই‌ডে‌ গা‌ড়ি নি‌য়ে‌ প্রবে‌শের কারণে সড়কে যানজট হয়েছে।‌ দুপু‌রের পর টাঙ্গাইল মহাসড়‌কে প‌রি‌স্থি‌তির উন্ন‌তি হ‌বে ব‌লে তি‌নি আশাবাদ ব্যক্ত ক‌রেন।

উল্লেখ্য, অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে পাকুল্লা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়ক জুড়ে খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ৪০ কিলোমিটারে খুবই ধীরগতিতে থেমে থেমে চলছে যানবাহন। যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে দূর পাল্লার যাত্রীদের।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ