শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ঈদের নামাজে টাকা তোলা নিয়ে সংঘর্ষ, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদের নামাজ শেষে ঈদগাহের টাকা আদায়ের ঘটনা নিয়ে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মাগুরার শালিখা উপজেলার মশাখালি গ্রামের এ ঘটনায় ইউপি মেম্বরসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গ্রামবাসীরা জানায়, সকাল ৮টার দিকে শালিখার ধনেশ্বরগাতি ইউনিয়নের মশাখালি স্কুল মাঠে ওই গ্রামের মুসল্লিদের জন্যে ঈদ উল আজহার নামাজের আয়োজন করা হয়। নামাজ শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে ঈদগাহের জন্যে অর্থ আদায় শুরু হয়।

এ সময় শ্রীফলতলা গ্রামের আবদুল গণি মিয়া ঈদগাহ উন্নয়নের জন্যে ৫ টাকা দেন। কিন্তু এত কম পরিমাণ অর্থ দেয়ায় মনু মেম্বরের ভাই বাচ্চু মোল্যা অসন্তুষ্ট হয়ে আবদুল গণির উপর চড়াও হয়। যা নিয়ে উভয়পক্ষই ধাওয়া পালটা ধাওয়ার পর সংঘর্ষে লিপ্ত হয়।

এতে স্থানীয় ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের মেম্বর মনু মিয়া, তার ভাই বাচ্চু মোল্যা, প্রতিবেশি বছির মণ্ডল, রহিম মণ্ডল, রেজাউল মণ্ডল, রাজ্জাক মণ্ডল, রহমত মণ্ডলসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে শালিখা থানার এসআই কৌশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সিংড়া ফাঁড়ির পুলিশকে সেখানে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ