বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

এবার কাশ্মির নিয়ে মুখ খুললেন নোবেলজয়ী অমর্ত্য সেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মিরে নয়াদিল্লি যে নৃশংসতা চালাচ্ছে তা ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় কলঙ্ক বলে মন্তব্য করেছেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, এটা ভারতীয় গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় কলঙ্ক। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

শনিবার ইন্ডিয়া টুডেতে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

অমর্ত সেন বলেন, কাশ্মিরের জনগণ তাকিয়ে আছে। আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ। বিক্ষোভ দমন করতে ভয়ংকর ও সহিংস ব্যবস্থা নেয়া হচ্ছে, সংবাদপত্র নিষিদ্ধ করা হচ্ছে।

তিনি বলেন, এতে কাশ্মীরিরা আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। এগুলো করে কাশ্মীরিদের যেভাবে শাস্তি দেয়া হচ্ছে তাতে তাদের ভারতকে আপন ভাবার কোনো কারণ নেই।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক এ অধ্যাপক বলেন, কাশ্মীরে ভারতীয় বাহিনীর নৃশংসতার ওপর সিএনএনের দীর্ঘ এক প্রতিবেদন আমি দেখেছি। ভারতের বাকি অংশের সঙ্গে কাশ্মীরিদের দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পার্থক্য রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ