বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

এমপি রুমিন ফারহানার ফেসবুক আইডি হ্যাকড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুক আইডি হ্যাক হয়েছে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার। বিষয়টি নিশ্চিত করেছেন রুমিন ফারহানা নিজেই। তার ফেসবুক আইডিটি গত এক সপ্তাহ আগে হ্যাক হয়েছে।

তিনি বলেন, গত এক সপ্তাহ আগে আমার Rumeen Farhana নামের ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে। আমি জানি না কে বা কারা এ কাজ করেছে।

আইডি হ্যাকের বিষয়টি নিয়ে নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে থানা কর্তৃপক্ষ জিডি রাখতে অপরাগতা প্রকাশ করে। এমনটাই জানালেন রুমিন ফারহানা।

তিনি বলেন, আমি মনে করি একটা গভীর চক্রান্তের শিকার হচ্ছি ।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত দেশের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক পরিবারে (অলি আহাদের মেয়ে) বেড়ে ওঠা রুমিন ফারহানা বিএনপির কূটনৈতিক উইং শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

টিভি টক শোসহ দলের বিভিন্ন সেলেও কাজ করছেন। একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন তিনি।

কিন্তু উকিল আব্দুস সাত্তারকে মনোনয়ন দেয় বিএনপি। বর্তমানে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়ে সংসদে বিএনপির প্রতিনিধিত্ব করছেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ