শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

কাশ্মিরীদের সংহতি জানাতে পাকিস্তান শাসিত কাশ্মিরে শীর্ষ নেতাদের ঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মিরীদের সাহস যোগাতে ও সংহতি জানাতে পাকিস্তানের শীর্ষস্থানীয় নেতারা পাকিস্তান-শাসিত কাশ্মিরে ঈদ উদযাপন করেছেন। দেশটির মুজাফফরাবাদ মসজিদে ঈদের নামাজে শরিক হয় একাধিক শীর্ষ নেতারা। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর বিবিসি উর্দুর।

সমাবেশে জম্মু কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, শুধু পাকিস্তান নয় চীনও ভারতের অবৈধ পদক্ষেপে আপত্তি জানিয়েছে।

তিনি বলেন, আমরা সুরক্ষা কাউন্সিলের সদস্য নই। কাশ্মিরের পক্ষে মামলা লড়ার জন্য আমাদের একজন আইনজীবীর দরকার ছিল। তাই আমি চীন গিয়েছিলাম এবং চীন থেকে একজন আইনজীবী এনেছি।

পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশী ছাড়াও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এবং পিএমএল-এন সিনেটর ইকবাল জাফর ঝাগড়াসহ পাকিস্তানি নেতারা পাকিস্তান-শাসিত কাশ্মিরের এ ঈদ জামাতে অংশ নেন।

এছাড়া ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বাসিন্দাদের জন্য ঈদের বিশেষ দোয়া করছেন পাকিস্তানিরা। সোমবার ঈদুল আজহার নামাজে দেশটির বিভিন্ন মসজিদে কাশ্মিরিদের জন্য দোয়া করা হয়। দেশটির সরকারও এবছর ঈদে কাশ্মিরিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ‘সাধারণভাবে’ উদযাপনের আহ্বান জানিয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ