শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

কাশ্মীর ইস্যু: ক্ষোভে ‘সমঝোতা’ বাতিলের সিদ্ধান্ত মোদি সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার পাকিস্তানের পক্ষ থেকে সমঝোতা এক্সপ্রেস অনির্দিষ্টকালের জন্য বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছিল। আর এবার বদলা নিতে সমঝোতা এক্সপ্রেস ট্রেনটিকে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। আজ রবিবার ভারত সরকার তাদের এ সিদ্ধান্তের কথা ঘোষণা করে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের কথা ঘোষণার পরেই পাকিস্তান সরকার নতুন দিল্লি থেকে লাহোরগামী সমঝোতা এক্সপ্রেস বাতিল করে। পাকিস্তানের রেলমন্ত্রী এ বিষয়টি নিশ্চিত করেন। সপ্তাহে দুই বার ট্রেনটি দু’দেশের মধ্যে যাতায়াত করতো। এরপর পাকিস্তান ৯ অগাস্ট দু’দেশের মধ্যে চলাচলকারী থর এক্সপ্রেসও বাতিল করে দেয়। যোধপুর থেকে করাচির মধ্যে এই ট্রেন চলাচল করতো।

ভারতের পক্ষে সমঝোতা এক্সপ্রেস বাতিলের বিষয়টি নিশ্চিত করেন দেশটির উত্তর রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা দীপক কুমার। তিনি জানান, পাকিস্তানের নেওয়া সিদ্ধান্তের ফলস্বরূপ এই সিদ্ধান্ত।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ