শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কড়া নিরাপত্তা ও আতঙ্কের মধ্যে কাশ্মীরে ঈদ উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারও কারফিউ জারি হওয়ার কারণে থমথমে অবস্থা বিরাজ করছে জম্মু ও কাশ্মীরের সড়কগুলোতে। অঞ্চলটিতে, বিশেষ করে শ্রীনগরে কঠোর নিরাপত্তা বিধিনিষেধের মধ্যে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এমনকি উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কায় শ্রীনগরের অধিকাংশ মসজিদে ঈদ জামাতের অনুমতি দেওয়া হয়নি।

যদিও শনিবার (১০ আগস্ট) বিজেপি সরকার এবং রাজ্য পুলিশ জানিয়েছিল, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি শান্তিপূর্ণ। ঈদ উদযাপনে কোনো প্রতিবন্ধকতা থাকার কথা নয়। পরে রোববার (১১ আগস্ট) অঞ্চলটিতে আবারও কারফিউ জারি করা হয়।

সরকার কর্তৃপক্ষ জানায়, শনিবার জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা শিথিল করা হয়েছিল। পরে শ্রীনগরে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটলে এর জেরে রোববার থেকে ফের সেখানে কারফিউ জারি করা হয়।

এদিকে, জম্মু ও কাশ্মীরের কর্মকর্তারা বলছেন, সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিসহ বেশ কয়েকজন রাজনীতিবিদ রয়েছেন, যারা গত সপ্তাহ থেকে নজরবন্দি, তাদের স্থানীয় মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে।

সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, পুলিশ মাইক দিয়ে এ অঞ্চলের লোকেদের ঘরে ফিরে যেতে বলছে। একইসঙ্গে দোকানপাট বন্ধ করে দিতে বলছে। হাজার হাজার নিরাপত্তা রক্ষী কাশ্মীর উপত্যকায় এখনও রয়েছেন। এছাড়া অঞ্চলটিতে ফোন এবং ইন্টারনেট পরিষেবা এখনও ব্যাহত রয়েছে।

তবে শ্রীনগরে ঈদ উদযাপনের জন্য কয়েকটি সাময়িক বাজার তৈরি করা হয়েছে। এছাড়া সবজি, এলপিজি সিলিন্ডার, হাঁস এবং ডিম মানুষের ঘরে ঘরে ভ্যানে করে সরবরাহ করা হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ