শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

মাওলানা জাকারিয়া কান্ধলভীর ছেলে মাওলানা তালহা কান্ধলভী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া কান্ধলভী রহ. এর ছেলে মাওলানা মোহাম্মদ তালহা কান্ধলভী আর নেই।

আজ (১২ আগস্ট) বিকেলে মিরাঠের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিয়ুন।)

এর আগে, ভারতের প্রসিদ্ধ এ আলেম ও তাবলিগ জামাতের মুরুব্বি অসুস্থ হয়ে ভারতের উত্তরপ্রদেশের মিরাঠের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

ভারতের সাহরানপুরের জামিয়া মাজাহিরুল উলুমের শিক্ষাসচিব মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ সালমানের বরাতে জানা যায়,  মাত্রারিক্ত জ্বরের কারণে মাওলানা মোহাম্মদ তালহার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। শ্বাসকষ্টেরও সমস্যা দেখা দেয়। এ কারনে গত জুলাই মাসে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ