শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আল্লামা তালহা কান্ধলভীর ইন্তেকালে আল্লামা বাবুনগরীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

শায়খুল হাদীস আল্লামা যাকারিয়া কান্ধলভী রহ. এর ছেলে, বিশিষ্ট বুযুর্গ মাওলানা তালহা কান্ধলভীর ইন্তেকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী গভীর শোক প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আল্লামা বাবুনগরী বলেন, আমার শায়খুল ইজাজাহ শায়খুল হাদীস আল্লামা যাকারিয়া রহ. এর সাহেবযাদা মাওলানা তালহা কান্ধলভী রহ এর ইন্তেকালে বিশ্ববাসী একজন বুযুর্গ ব্যক্তি ও নিবেদিতপ্রাণ দীনের খাদেমকে হারাল৷ প্রখ্যাত এ বুজুর্গের ইন্তেকালে ইসলাম ও ইলমী অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। ইতিহাস তার অমর কীর্তি চিরকাল স্মরণ রাখবে।

স্মৃতিচারণ করে আল্লামা বাবুনগরী বলেন, ভারত সফরে সাহানরাপুরে মাওলানা তালহা কান্ধলভী রহ এর সাথে আমার সাক্ষাৎ হয়েছে তখন তিনি আমাকে তার সোহবতে কিছু দিন থাকতে বললেও বিভিন্ন ঝামেলার কারনে থাকতে পারিনি যার জন্য এখন আমি অনুতপ্ত। ২০১১ সালে হজের সফরে মদিনা শরীফের মসজিদে তার সাথে আমার সাক্ষাৎ হয়, তখন সেখানে হযরত আল্লামা আব্দুল হাফিজ মক্কী রহ. এর সাথে ও সাক্ষাৎ হয়েছিল।

সেই সফর সমূহে মরহুমেকে কাছ থেকে সরল প্রভৃতির মানুষ হিসেবে দেখতে পেয়েছি৷ স্বল্প সময়ের সাক্ষাতে আমি তার কথা-বার্তা ও আন্তরিকতাপূর্ণ আচরণে মুগ্ধ হয়েছি ৷

আল্লামা বাবুনগরী বলেন, তিনি একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন। ইসলাহে নফস (আত্মশুদ্ধি) এর লাইনে বহু খেদমত আঞ্জাম দিয়েছেন তিনি। তার ইন্তেকালে শায়খুল হাদীস রহ. এর বংশের উজ্জল একটি তারকা খসে পড়েছে।

আল্লামা জুনায়েদ বাবুনগরী মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মহান প্রভুর দরবারে আমি দুয়া করি, আল্লাহ তায়ালা তার সকল দীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ