শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

কাশ্মীর ইস্যুতে বিক্ষোভ করায় প্রবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বাহরাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার প্রতিবাদে বাহরাইনে বিক্ষোভ করায় এশিয়ার বেশ কিছু নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি।

সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক টুইট বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এশিয়ার যেসব লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বাহরাইন তাদের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক রয়েছে। ইন্ডিয়া টুডের খবর।

খবরে বলা হয়েছে, ঈদের নামাজের পর বাহরাইনে অবৈধভাবে এই বিক্ষোভ করা হয়।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার প্রতিবাদে ঈদের নামাজের পর সেখানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় টুইট বার্তায় জানায়, ঈদ নামাজের পর আইন ভঙ্গ করে জমায়েত হওয়ার কারণে কিছু এশীয় নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মামলা পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। নাগরিক ও বাসিন্দাদের ধর্মীয় উৎসবকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার না করার আহ্বান জানানো হচ্ছে।

এর আগে গত শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মিরের পরিস্থিতি জানাতে বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফাকে টেলিফোন করেন।

এরপর ইমরান খানের কার্যালয়ে ফোনালাপের বিষয়ে এক বিবৃতিতে জানানো হয়, বাহরাইনের বাদশাহ বলেছেন তার দেশ কাশ্মিরের পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেইসঙ্গে আশা করে আলোচনার মাধ্যমে সমস্ত ইস্যু সমাধান হবে।

উল্লেখ্য, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসীরা বাহরাইনে অবস্থান করে থাকেন। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কর্মরত রয়েছে লক্ষাধিক বাংলাদেশি।

তথ্য সূত্র: ইন্ডিয়া টুডে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ