শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পাবনায় কুরবানির গোশত বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনায় ভাঙ্গুড়ায় কুরবানির গোশত সমাজে বিতরণ করাকে কেন্দ্র করে দু’পক্ষের পৃথক পৃথক সংঘর্ষে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার খাঁন মরিচ ইউনিয়নের মন্ডুমালা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল সোমবার ঈদের নামাজ শেষে সন্ধ্যায় মন্ডুমালা গ্রামে কুরবানির গোশত নিয়ে গ্রাম্য মসজিদে হাজির হন আবু বক্কার ও একই গ্রামের ওসমান গণি। এ সময় ওই গোশত সমাজের মানুষদের মধ্যে বিতরণ করাকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে বাকবিতর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তা সংঘর্ষে রূপ নিলে বেশ কয়েকজন আহত হয়। এ নিয়ে আজ মঙ্গলবার সকালে তাদের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের মধ্যে ১৩ জন আহত হন।

আহতরা হলেন বকুল হোসেন(৪০),আব্বাস আলী (৪০), ওসমান গণি (৪৫), মুনছুর আলী (৪৫), সের আলী (২৯), মুনজুর ইসলাম (৩০), আঃ রফিক (২৬) , মোহাম্মদ আলী (৩৫), আরফান আলী (৪৮), মাহমুদুল হাসান (২৯) ও সজিব হোসেন (২৩) কে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হোসেন আলী (৮২)কে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তর করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার (ওসি তদন্ত) মোঃ নাজমুল হক বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের কেউ মামলা দায়ের করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ