শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

স্পিডবোটডুবির ৩ ঘণ্টা পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে যান চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মায় ১৮ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে।

শিমুলিয়া থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসলে মাঝ পদ্মায় ঢেউয়ের কবলে পরে স্পিডবোটটি ডুবে যায়। এ ঘটনায় স্পিডবোটের কয়েকজন যাত্রীর নিখোঁজ থাকার কথা শোনা যাচ্ছে। এদিকে, দুর্ঘটনার পর লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। তবে প্রায় ৩ ঘণ্টা পর এসব যান চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, সকালে শিমুলিয়া ঘাট থেকে ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। মাঝ পদ্মায় আসলে ঢেউয়ের ধাক্কায় স্পিডবোটটি উল্টে যায়। এ সময় স্পিডবোটের ১৮ জন যাত্রী পানিতে ডুবে যায়। ঘাট থেকে অন্য স্পিডবোট গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় কয়েকজন যাত্রী নিঁখোজ রয়েছে বলে ঘাটের একাধিক সূত্র জানিয়েছে।

তবে বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের একটি সূত্র জানিয়েছে, ১ জন নিঁখোজ রয়েছে এ ঘটনায়। তার নাম রনি( ৮)। মিরপুরে তাদের বাসা। সে শিমুলিয়া ঘাট থেকে পরিবারের সদস্যদের সাথে কাঁঠালবাড়ি ঘাট হয়ে বরিশালে বেড়াতে যাচ্ছিল।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে শিমুলিয়া থেকে আসা স্পিডবোটটি মাঝ পদ্মায় ডুবে যায়। অন্যান্য যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তবে একজন যাত্রী নিঁখোজ রয়েছে বলে জানতে পেরেছি। বৈরি আবহাওয়ার জন্য সকাল পৌনে টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। তবে দুপুরে আবহওয়া কিছুটা স্বাভাবক হলে দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল শুরু করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ