শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

১২-১৪ অক্টোবর কাশ্মিরে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করবে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী অক্টোবর মাসে ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে  বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে দেশি-বিদেশি সকল ধরণের বিনিয়োগকারীদের অংশগ্রহণে আমন্ত্রণ জানানো হবে।

আজ মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে।

আগামী ১২-১৪ অক্টোবর কাশ্মিরের রাজধানী খ্যাত শ্রীনগরে এই সম্মেলন আয়োজন করা হবে। ওই সম্মেলনে ভারতের স্থানীয় সহ আটটি দেশের বিনিয়োগকারীরা অংশগ্রহণ করবেন বলে কেন্দ্রীয় সরকার আশা প্রকাশ করেছেন।

দেশটির শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মুখ্যসচিব এনকে চৌধুরি বলেন, ‘অনেক কম সময়ের মধ্যে এই আয়োজন করা হচ্ছে, কিন্তু আমরা একে সফল করবই।’

তিনি আরো বলেন, ‘সেখানে সম্ভাবনাময় খাত যেমন পর্যটন, স্বাস্থ্য, কৃষি এবং শিক্ষাখাতে আমরা বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত। এই সম্মেলনের মাধ্যমে অনেক নতুন ব্যবসায় সঠিক বিনিয়োগের মাধ্যমে বড় হয়ে ওঠার সুযোগ পাবে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ