শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কাশ্মীরের মুজাফফারাবাদে পৌঁছেছেন ইমরান খান (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজাদ কাশ্মীরের (এজেকে) আইনসভায় ভাষণ দিতে মুজাফফরাবাদে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর পাকিস্তানের গণমাধ্যম ডনের।

এ বছর পাকিস্তানের স্বাধীনতা দিবসে কাশ্মীরিদের প্রতি সংহতি জানাতে দেশটির সরকারের নেয়া সিদ্ধান্তের অংশ হিসেবে তিনি এই ভাষণ দেবেন।

ইমরান খান মুজাফফরাবাদে পৌঁছালে তাকে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানান এজেকের প্রেসিডেন্ট সরদার মাসুদ খান এবং প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার।

রেডিও পাকিস্তানের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, স্পিকার শাহ গোলাম কাদিরের সভাপতিত্বে এক বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।

এছাড়া তিনি এজেকের অল পার্টিজ হুরিয়াত কনফারেন্সের (এপিএইচসি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

কাশ্মীরিদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে রোববার রাতে আলাদাভাবে মুজাফফরাবাদে পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এবং পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো।

https://www.facebook.com/HUMNewsPakistan/videos/502570666953089/

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ