শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

জামালপুরে সেতু ভেঙে আহত ৪, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচরে জেলা সদর থেকে রৌমারী মূল সড়কের সংযোগ সেতুটি ভেঙে ৪ জন আহত হয়েছেন। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে ইসলামপুর উপজেলার ফুলকারচর গ্রামের দশানি শাখা নদীর ওপর সেতুটিতে ৪ যাত্রী নিয়ে একটি অটোরিকশা ওঠার সঙ্গে সঙ্গেই সেটি ভেঙে গিয়ে যাত্রীসহ অটোরিকশাটি নদীতে পড়ে যায়। এতে যাত্রীরা সবাই আহত হন।

তাদেরকে উদ্ধার করেছেন স্থানীয়রা। খবর পেয়ে জেলা ফায়ার সার্ভিসের একটি ডুবুরীদল এসে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটিকে উদ্ধার করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান, সাম্প্রতিক বন্যায় সেতুটির নিচের মাটি সরে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সেতু ভেঙে ৪ যাত্রীসহ একটি অটোরিক্সা খাদে পড়ে গেলে ৪ জন আহত হন। সেতুটি ভেঙে যাওয়ায় ইসলামপুর উপজেলার সঙ্গে বকশগিঞ্জ হয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ