শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

যুবলীগের বিরুদ্ধে ভিপি নুরের ওপর হামলার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীর গলাচিপার উলানিয়া বন্দরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল ইসলাম নুরুর গাড়ি বহরে হামলা করে আহত করার অভিযোগ উঠেছে যুবলীগের বিরুদ্ধে।

পুলিশ বলছে, নুরুকে অক্ষত উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়া হয়েছে। তবে হামলার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় যুবলীগ।

বুধবার দুপুরে ভিপি নুরু গলাচিপার চর কাজল গ্রামের বাড়ি থেকে নদী পাড় হয়ে বদনাতলী খেয়াঘাট থেকে দশমিনা উপজেলায় তার ভগ্নিপতির বাড়িতে রওনা হন। পথিমধ্যে উলানিয়া বন্দর অতিক্রমকালে যুবলীগের নেতাকর্মীরা নুরুর গাড়ি বহরে হামলা চালায় বলে অভিযোগ করেছেন নুরুর ভাই নুরুজ্জামান ও আমিনুল।

দেশীয় অস্ত্র নিয়ে হামলায় আহত হয়েছেন ভিপি নুরু ও তার সঙ্গীরা। হামলায় কয়েকটি মোটর সাইকেল রড দিয়ে পিটিয়ে ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘণ্টা খানেক পর ঘটনাস্থলে ছুটে যান গলাচিপা থানা পুলিশ।

গলাচিপা থানার ওসি মোর্শেদ জানান, নুরুর মাথা ন্যাড়া করে ডিম মেখে দেয়ার অভিযোগ পেয়ে উলানিয়া পৌঁছে নুরুকে অক্ষত উদ্ধার করা হয়েছে। সেখানে তেমন কোনো হামলার ঘটনা ঘটেনি।

ওসি জানান, গলাচিপা হাসপাতলে নেয়ার পর কর্তব্যরত ডা. নুরুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চরবিশ্বাসের গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এই ব্যাপারে গলাচিপা থানায় কোনো অভিযোগ বা কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ