শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সারা দেশে কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৩ শতাংশ কমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সারা দেশে প্রায় ৪৩ শতাংশ ডেঙ্গু রোগী ভর্তির হার কমেছে। ঢাকায় কমেছে ২৯ শতাংশ, আর ঢাকার বাইরে কমেছে ৫২ শতাংশ। এছাড়া বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা বলেন, গত কয়েক দিন ডেঙ্গু রোগী ভর্তি কম হচ্ছে। এটা ঈদের ছুটির কারণে নাকি অন্য কোনও কারণে, তা বলার সময় এখনও আসেনি। কোনও মন্তব্য বা আশাবাদ ব্যক্ত করলে তা বিজ্ঞানভিত্তিক হবে না।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৯৯ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৬০১ জন নতুন রোগী ভর্তি হয়েছিল।

নতুন রোগী যেমন কম ভর্তি হচ্ছে, সেই তুলনায় ছাড়পত্র নিয়ে বেশি মানুষ হাসপাতাল ছাড়ছে। গতকাল ১ হাজার ২০০ জন ভর্তি হয়েছিল, আর ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছিল ১ হাজার ৬৫৯ জন। এ বছর সারা দেশের সরকারি–বেসরকারি হাসপাতালে ৪৪ হাজার ৪৭১ জন ভর্তি হয়েছিল। আর সুস্থ হয়ে বাড়ি গেছে ৩৬ হাজার ৮৮৪ জন।

এদিকে ডেঙ্গুতে পাবনা ও মাদারীপুরে মারা গেছে ২ জন। আর কিছু নতুন রোগী এসেছে বলে জানিয়েছে কয়েকটি হাসপাতাল কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ