বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ বাতিল সাহসী সিদ্ধান্ত: মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ বিলোপ থেকে শুরু করে তিন তালাক নিষিদ্ধ করে সরকার একের পর সাহসী সিদ্ধান্ত নিচ্ছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের জনগণ সরকারের ওপর যে দায়িত্ব দিয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন নরেন্দ্র মোদি।

সরকার দেশবাসীর দেয়া কাজ করছে উল্লেখ করে মোদি জানান, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার থেকে শুরু করে তিন তালাক বিল পাসসহ তার সরকার একের পর সাহসী সিদ্ধান্ত নিয়েছে। সরকারের কর্মকাণ্ড ভারতবাসীকে বারবার চমকে দিয়েছে। আমার ওপর আস্থা রাখুন।

মোদি আরও বলেন, আগামী দিনে সন্ত্রাসবাদ দমনে সরকার একের পর এক কড়া পদক্ষেপ নেবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ এক হয়ে লড়াই করছে। কোনোভাবে কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে মদদ দেয়া যাবে না।

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে ভারত। সন্ত্রাসবাদ মুছে দিতে যা করার আমরা করব।’ ক্ষমতায় আসার পর থেকেই প্রতিরক্ষায় সরকার জোর দিয়েছে বলেও জানান মোদি।

এদিকে প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের সিদ্ধান্তের ঘোষণা দিলেন নরেন্দ্র মোদি। ভারতীয় প্রতিরক্ষায় তিন বাহিনীর সমন্বয়ে নতুন পদ আনা হবে বলে জানান তিনি। পদটির নাম হবে ‘চিফ অব ডিফেন্স স্টাফ’। তিন বাহিনীর সমন্বয়ে কাজ করবে ‘চিফ অব ডিফেন্স’। এ ছাড়া ভারতীয় সেনা, নৌ সেনা ও বিমানবাহিনীর আধুনিকীকরণ করা হবে বলেও জানান মোদি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ