রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

ডেঙ্গুতে প্রাণ গেল ডেঙ্গু প্রতিরোধকারী স্বাস্থ্য সহকারীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু আক্রান্তদের সেবা দেয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিয়োজিত মাদারীপুর সদরের স্বাস্থ্য সহকারী তপন কুমার মন্ডল (৩৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাংলাদেশ মেডিকেল কলেজে আইসিউতে তার মৃত্যু হয়। তপন মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বড়াইলবাড়ী গ্রামের জদুনাথ মন্ডলের ছেলে।

জানা যায়, মাদারীপুর সদরে কর্মরত স্বাস্থ্য সহকারী তপন কুমার মন্ডল ১৬ দিন আগে সরকারি আদেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৮ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধের জন্য যান। সেখানে কর্তব্যরত অবস্থায় গত ১১ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। ঈদের ছুটিতে বাড়িতে আসলে অসুস্থতা বাড়লে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হন।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান তার অবস্থার অবনতি হলে ঢাকায় বাংলাদেশে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বুধবার থেকে আইসিউতে থাকার পর আজ বিকেল ৩টার দিকে মারা যান তিনি।

মাদারীপুর সিভিল সার্জন ডা. মুহা. শফিকুল ইসলাম বলেন, আমাদের সদরের একজন স্বাস্থ্য সহকারী সরকারি দায়িত্বে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ডের ডেঙ্গু প্রতিরোধ করার কাজে নিয়োজিত ছিলো। সেখানে থাকা অবস্থায় সে ডেঙ্গুতে আক্রান্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যায়।

উল্লেখ্য, এ নিয়ে মাদারীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হলো। সাত জনের মধ্যে কালকিনি ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা গেছেন। অন্যরা ফরিদপুর মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ