শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বিশ্ব কি নীরব থেকে কাশ্মীরে মুসলিম গণহত্যা দেখবে, প্রশ্ন ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত অধ্যুষিত কাশ্মীরে চলমান সঙ্কট নিয়ে বিশ্ববাসী নীরব কেন, প্রশ্ন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ অঞ্চলে মুসলমানদের ‘জাতিগতভাবে নির্মূল’ করতে চাইলে মুসলিম বিশ্বে চরম প্রতিক্রিয়া তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

মোদী সরকারের সমালোচনা করে টুইটারে ইমরান খান লেখেন, ভারতের দখলকরা কাশ্মীরে কারফিউর ১২তম দিন। ইতোমধ্যেই সেনা অধ্যুষিত ওই এলাকায় আরও সেনা মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন- এর সঙ্গে রয়েছে অতীতে গুজরাটে মোদীর জাতিগতভাবে মুসলিম নিধনের উদাহরণ।

‘বিশ্ববাসী কি নীরব থেকে কাশ্মীরে (বসনিয়া ও হার্জেগোভেনিয়ার) স্রেব্রেনিকার মতো আরেকটি মুসলিম নিধন দেখতে চায়? আমি আন্তর্জাতিক মহলকে হুঁশিয়ার করতে চাই, যদি তাই হয়, তাহলে মুসলিম বিশ্বে তা তীব্র প্রতিক্রিয়া তৈরি করবে। আর এতে করে মৌলবাদ ও সহিংসতার নতুন অধ্যায়ের সূচনা হবে।’

এদিকে কাশ্মীরের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক মর্যাদা বাতিলের প্রতিবাদে ভারতের স্বাধীনতা দিবসে পাকিস্তানজুড়ে কালো দিবস পালিত হচ্ছে। কালো দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ইমরান খানও টুইটারে কালো প্রোফাইল পিকচার দিয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ