শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

‘কুরবানীর পর আত্মত্যাগের সুমহান আদর্শ বাস্তবায়ন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমাদের মধ্য থেকে চলে গেছে ঈদ। তবে রয়ে গেছে ঈদের আনন্দ। হয়তো অনেকেই ভুলতে চলেছি আমাদের প্রকৃত কাজ এবং কর্মের কথা। কাতারস্থ আলুনূর কালচার সেন্টার প্রবাসীদের সেই কাজগুলো কে স্মরণ করিয়ে দেয়ার জন্য আয়োজন করে ঈদ পরবর্তী সভা।

এবারের আয়োজনটি ছিল মা-বোনদেরকে নিয়ে। আদর্শ সমাজ বিনির্মাণে মা ও বোনদের কে সর্বাগ্রে ভূমিকা রাখতে তারা এ আয়োজন করেন। ঈদের আনন্দে আমরা যেন আল্লাহ কে না ভুলে যাই সে কথাটি স্মরণ করিয়ে দেয়াই মূল উদ্দেশ্য।

দীর্ঘ আলোচনায় আলোচকগণ যে কথা গুলোর উপর গুরুত্ব দিয়েছেন- প্রভুপ্রেম ও আত্মত্যাগের মহিমায় ভাস্বর কুরবানীর সুমহান আদর্শ বাস্তবায়নে নারীর অনবদ্য ভূমিকা রয়েছে। কুরবানীর ইতিহাসে মহীয়সী নারী হজরত হাজেরা আ.-এর নাম দেদিপ্যমান। মাতৃমমতার গলায় ছুরি চালিয়ে তিনি কলিজার টুকরা ইসমাইলকে তার পিতার হাতে তুলে দিয়েছিলেন কুরবানীর জন্য।

মুসলিম মায়েরা হজরত হাজেরার চিন্তা চেতনায় অনুপ্রাণিত হয়ে আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হলে ভোগবাদী পৃথিবীর চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ।

গত ১৩ আগস্ট দোহাজাদিদ এলাকায় অনুষ্ঠিত এ ঈদ সমাবেশে মুখ্য আলোচক ছিলেন আলনূর মহিলা শাখার দায়িত্বশীল আলেমা মাহমুদা নূরুল আমিন।

উপস্থিত ছিলেন উপদেষ্টা নাফিসা আহসান , নির্বাহী সদস্য হেনা পারভীন ও সুমাইয়া আবদুল মালেক।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম ম্যানেজার লুৎফুন্নাহার ইউসুফ। পরে দোয়া ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ