শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য

খালেদা জিয়া প্রত্যেক দিন জন্মদিন বদলান: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন না করে ১৬ আগস্ট পালন করার সমালোচনা করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আপনারা বোঝেন এ খালেদা জিয়া তার জন্মদিন প্রত্যেক দিন বদলান।

আজ যদি তিনি জন্মদিন পালন করেন, তবে এটি ৭৫তম জন্মদিন হবে কেন? এটি তার প্রথম জন্মদিন হবে।

এর পর যে তার কত জন্মদিন আছে আল্লাহ মালিক জানে। আমি এ নিয়ে আর মন্তব্য করতে চাই না।’

শুক্রবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন চত্বরে শোক দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পচাত্তরের ১৫ আগস্টের ঘাতকদের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, যারা ১৯৭১ সালে দেশের স্বাধীনতা চায়নি, যারা আওয়ামী লীগের পতাকাতলে থেকে ষড়যন্ত্র করেছিল, সেই খুনি মোস্তাকরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ