শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে কুমিল্লায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৪৬ জন রোগী ভর্তি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ৭৪২ জন রোগী ভর্তি হলেও বর্তমানে চিকিৎসাধীন আছে ১৪২ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৬০০ জন। এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মুজিবুর রহমান।

তিনি আরো জানান, চিকিৎসাধীন রোগীর মধ্যে কেউ আশংকাজনক নয় এবং এ পর্যন্ত ডেঙ্গু রোগী কুমিল্লায় কেউ মারা যায়নি।

এদিকে মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। বেড সংখ্যা সীমিত হওয়া হাসপাতালের মেঝেতে রোগী রাখতে হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ