বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আন নাহদা পার্টিকে সরাসরি নির্বাচনে না জড়াতে হামাস নেতার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন নাহদা পার্টিকে সরাসরি নির্বাচনে না জড়িয়ে, বরং সৎ,উদার ও জাতীয়তাবাদে বিশ্বাসী কোন ব্যক্তিকে সমর্থন করার আহবান জানিয়েছেন হামাস নেতা আহমাদ ইউসুফ।

আজ শনিবার (১৭ আগস্ট) আল ওতান ভয়েসে প্রকাশিত খবরে জানানো হয়, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে তিউনিসিয়ার আন নাহদা পার্টিকে উপদেশ দিতে গিয়ে এক ফেসবুক পোস্টে আহমাদ ইউসুফ এই কথা বলেন।

মুসলিম ব্রাদারহুডের আদর্শবাদী এই পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ না করারও পরামর্শ দিয়েছেন এই হামাস নেতা।

তিনি আন নাহদা পার্টিকে সরাসরি নির্বাচনে না জড়িয়ে, বরং সৎ,উদার ও জাতীয়তাবাদে বিশ্বাসী কোন ব্যক্তিকে সমর্থন করার আহবান জানিয়েছেন। এক্ষেত্রে প্রেসিডেন্ট প্রার্থী আল মুনসিফ আল মারজুকী সমর্থনের যোগ্য বলে মনে করেন আহমাদ ইউসুফ।

আন নাহদা পার্টির সমর্থিত প্রার্থী শায়েখ আব্দুল ফাত্তাহ মুরো সম্পর্কে হামাস নেতা বলেন,তিনি একজন ধার্মিক এবং উদার মানুষ, সম্মানিত এবং নির্ভরযোগ্য ব্যক্তি কিন্তু আমাদের চতুর্পাশের পৃথিবী দাড়ি-পাগড়ীওয়ালাদের শাসনের জন্য প্রস্তুত নয়।

উল্লেখ্য, মুসলিম ব্রাদারহুডের আদর্শগামী তিউনিসিয়ার আন নাহদা পার্টির ডেপুটি নেতা রাশিদ আল গানুনশী আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য শায়েখ আব্দুল ফাত্তাহ মুরোর নাম ঘোষণা করার প্রেক্ষিতে আহমাদ ইউসুফ এই মন্তব্য করলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ