বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

এবারের হজে ৮১ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে হজে গিয়ে এবার ৪২ দিনে বার্ধক্যসহ নানা কারণে ১০ নারীসহ ৮১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হজ মিশন বাংলাদেশ। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ৭২ জন, মদিনায় ৮ জন এবং জেদ্দায় একজন।

মারা যাওয়া বেশিরভাগ হাজির বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। এদিকে, আজ থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। সৌদি ছেড়ে আসা হজের প্রথম ফ্লাইটটি দুপুর ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে হজের ফিরতি ফ্লাইটের কার্যক্রম।

চলতি বছরের হজ ফ্লাইট গত ৪ জুলাই থেকে শুরু হয়ে ৫ আগস্ট শেষ হয়। হজ অফিসের তথ্যমতে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবছর হজ করেছেন মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ১০ আগস্ট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ