শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নেত্রকোনায় ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোগীদের অভিযোগের প্রেক্ষিতে নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরে জননী মেডিকেল হল নামের একটি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া এক চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা এবং জরিমানার টাকা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাত আটটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিরিন সুলতানা কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুজ্জামানকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ওই ভুয়া চিকিৎসক হলেন, নাজিরুল হক। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা নুরুল হকের ছেলে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে নাজিরুল হক জননী মেডিকেল হলে বসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরিচয়ে রোগীদের দেখে সাদা কাগজে ব্যবস্থাপত্র লিখে দিচ্ছিলেন।

এ সময় ওই ভুয়া চিকিৎসকের কাছে সেবা নিতে যাওয়া দুজন রোগীর চিকিৎসককে সন্দেহ হলে তারা বিষয়টি থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করে। এরই প্রেক্ষিতে ওই ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া চিকিৎসককে দণ্ড প্রদান করা হয়।

শুক্রবার রাতের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে না পারলে শনিবার (১৭ আগস্ট) ভুয়া চিকিৎসককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ