বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মিরপুরের অগ্নিকাণ্ড তদন্তে কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিরপুর ৭ নম্বর ঝিলপাড়ের চলন্তিকা বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর কমিটির পুরো ফর্মেশন ঠিক করা হবে। তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব অরুণ কান্তি শিকদার একথা বলেন।

তিনি বলেন, ৭টা ২২ মিনিটে আগুন লাগে। ৭টা ২৮ মিনিট থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ শুরু করে। এখন পর্যন্ত আগুন মোটামুটি নিয়ন্ত্রণে। সম্পূর্ণ নির্বাপণে ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছে।

এখন পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ক্ষতি যতটা সম্ভব কমিয়ে রাখতে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণের জন্য উৎসুক জনতার ভিড় সবচেয়ে বড় বাধা।

তিনি আরও বলেন, পানি সংকট রয়েছে। গাড়ি কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারেনি। ওয়াসা-সিটি করপোরেশনের গাড়িতে করে পানি সরবরাহ করা হচ্ছে। আমরা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ