বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রোহিঙ্গা নির্যাতনের তদন্ত করবে না আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের মিয়ানমার থেকে তাড়িয়ে দেয়ার ঘটনা তদন্ত করতে চাইলেও মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্ত করবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কেননা, রোম চুক্তির পক্ষ না হওয়ায় মিয়ানমারে নির্যাতনের বিষয়টি তদন্ত করা যাবে না।

জানা গেছে, রোম চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্ত সদস্য রাষ্ট্রের আবেদন নিরাপত্তা পরিষদের প্রস্তাব অথবা আইসিসির প্রসিকিউশন স্বপ্রণোদিত হয়ে যে কোনো অপরাধের বিচারের উদ্যোগ নিতে পারে।

যাতে প্রাথমিক অনুসন্ধান শেষে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে দেয়াসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়েছে প্রসিকিউশন। তবে সেখানকার নৃশংসতার ঘটনার তদন্ত করবে না তারা।

এ নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, মিয়ানমার অংশ বাদ দিয়ে তদন্ত হলে তা শক্তিশালী হবে না। এদিকে, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে ঠাঁই নিয়েছে রোহিঙ্গারা।

রোম চুক্তিতে সই করেছে বাংলাদেশ। তাই এ বিষয়ে তদন্ত করা হবে। অভিযুক্ত ব্যক্তিদের শনাক্তের পর গ্রেফতারে সহযোগিতা চাওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ