বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কাশ্মীরে দুই সপ্তাহে চার হাজার নাগরিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুই সপ্তাহে কাশ্মীরে অন্তত চার হাজার নাগরিককে আটক করা হয়েছে। এএফপি এর সঙ্গে সাক্ষাতে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ম্যাজিস্ট্রেট এ তথ্য জানান। স্যাটেলাইট ফোনের মাধ্যমে আটক বন্দিদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হয়েছেন।

ম্যাজিস্ট্রেট আরো বলেন,‘অন্তত চার হাজার নাগরিককে পাবলিক সেফটি অ্যাক্ট (পিসিএ) অধীনে গ্রেপ্তার হয়েছে।’ বিতর্কিত পাবলিক সেফটি অ্যাক্টের অধীনে সরকার কোন অভিযোগ বা বিচার ছাড়াই যে কাউকে অন্তত দুই বছরের জন্য আটক রাখতে পারে।

ম্যাজিস্ট্রেট বলেন, কাশ্মীরের জেলে ধারণক্ষমতা না থাকায় অনেককে কাশ্মীরের বাহিরে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়। ফলে কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ বাতিল হয়ে যায়। ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত চল্লিশ হাজার সেনাবাহিনী, আধা-সামরিক বাহিনীর সদস্য নিয়োগ করা হয়।

সরকার ১৪৪ ধারা জারি করে। কাশ্মীরের মোবাইল ও ইন্টারনেট সংযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ