শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন তদন্ত দল ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়টি তদন্তের জন্য ‘ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ ইনকোয়ারি’ গঠন করেছে মিয়ানমার। ওই কমিশনের একটি প্রতিনিধিদল চার দিনের সফরে শনিবার ঢাকা পৌঁছেছে।

জানা গেছে, এটি একটি অগ্রগামী দল। এর নেতৃত্ব দিচ্ছেন জাপানের সাবেক রাষ্ট্রদূত কেনজো ওশিমা। অন্য সদস্যরা হচ্ছেন প্রফেসর অং টুন থেট, প্রফেসর ইউশিহিরো নাকানিশি, লিনা ঘোষ এবং খিন মিউ মিয়াট সো।

ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ ইনকোয়ারি’র কাজ হচ্ছে রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো তদন্ত করা এবং দোষী ব্যক্তিদের দায়বদ্ধতা নিশ্চিত করা।

তারা পররাষ্ট্র ও অন্যান্য সরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে এবং জাতিসংঘের বিভিন্ন এজেন্সির সঙ্গে বৈঠক করবেন। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, দলটি তাদের কাজ শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক দিয়ে। পররাষ্ট্র সচিব এবং অন্যান্য কর্মকর্তারা ওই বৈঠকে উপস্থিত থাকবেন। আগামীতে এভিডেন্স কালেকশন এবং ভেরিফিকেশন টিম আসবে এবং তাদের কাজকে সহজ করার জন্য সফররত দলটি এখানে একটি পরিবেশ তৈরি করবে।

তিনি বলেন, তবে এভিডেন্স কালেকশন টিমটি কবে আসবে সে বিষয়টি এখনও ঠিক হয়নি।

এদিকে ২২ আগস্টের প্রস্তাবিত প্রত্যাবাসনে কোন রোহিঙ্গা স্বেচ্ছায় যেতে ইচ্ছুক, সে বিষয়টি ভেরিফিকেশন করার জন্য ইউএনএইচসিআরকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, আমরা এখনও তাদের কাছ থেকে কোন রিপোর্ট পাইনি।

রয়টার্সের একটি রিপোর্ট অনুযায়ী, মিয়ানমার ৫৫ হাজার রোহিঙ্গা তালিকার মধ্যে ৩ হাজার ৪৫০ জন রাখাইনের অধিবাসী বলে নিশ্চিত করেছে এবং ২২ আগস্ট প্রত্যাবাসন শুরু হবে বলে ঠিক করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ