বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মালয়েশিয়ার ৭ রাজ্যে জাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার ৭টি রাজ্যে ভারতের বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দেশটির মেলাকা, জহর, সেলানগর, পেনাং, কেদাহ, পারলিস ও সারাক রাজ্য জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। খবর দ্য স্টার।

গতকাল রোববার মেলাকা প্রদেশের মুখ্যমন্ত্রী আদলি জাহরি বলেন, জাকির নায়ককে এই রাজ্যে ধর্মীয় আলোচনা করতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে জহর রাজ্যের ইসলামিক বিভাগের ডিরেক্টর মোহাম্মদ রফিকি বলেন, এ রাজ্য জাকির নায়েককে ধর্মীয় ভাষণ দিতে কোন অনুমোদন দেয়নি।

অন্যদিকে পেনাংয়ের ডেপুটি চিফ মিনিস্টার জাকিউদ্দিন আব্দুল রহমান বলেন, জাকির নায়েককে তাঁর ধর্মীয় ভাষণ দিতে এই রাজ্য স্বাগত জানাবে না। তিনি আরও জানান, এই সিদ্ধান্ত ৬ মাস আগেই নেয়া হয়েছে।

এছাড়া সেলানগর, কেদাহ, পারলিস ও সারাক প্রদেশের পক্ষ থেকেও জাকির নায়েকের প্রকাশ্যে ভাষণ দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়।

জাকির নায়েকের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠে মালয়েশিয়ায়। মালেশিয়ার ন্যাশনাল পেট্রিওটস অ্যাসোসিয়েশন জানিয়েছে, মালয়েশিয়দের উষ্কানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করুক জাকির নায়েক। সেইসঙ্গে জাকির নায়েককে মালয়েশিয়া থেকে বের করে দেয়ার দাবি উঠেছে।

এছাড়া দেশটির প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ গত শুক্রবার বলেছেন, জাকির নায়েককে দেয়া স্থায়ী নাগরিকত্ব মর্যাদা বাতিল করা হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ