বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রেলওয়ের পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রেলওয়ের পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

আজ সোমবার এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরি ও বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চ এ রুল জারি করেন।

এছাড়াও মৌলভীবাজার কুলউড়ার বরমচালের বরছড়ড়া সেতুতে গত ২৩ জুন ট্রেন দুর্ঘটনার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন আদালত। রেলওয়ের মহা-পরিচালককে আগামি ২৪ অক্টোবরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে গত ১০ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী ফয়েজ উদ্দিন আহমেদ এ বিষয়ে রিট দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম।

এ বিষয়ে আইনজীবী তাজুল ইসলাম বলেন, রেলওয়ের পূর্বাঞ্চলে গত ২৩ জুনসহ বিভিন্ন সময়ে দুর্ঘটনা ঘটলেও সরকারের সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়নি।

এর আগে গত ২৩ জুন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় রেলপথের একটি কালভার্ট ভেঙ্গে উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি খালে পড়ে যায়। তিন নারীসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ