বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বিচারের কাঠগড়ায় সুদানের সাবেক প্রেসিডেন্ট বশির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতির অভিযোগে সুদানের রাজধানী খার্তুমের আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে।

সোমবার (১৯ আগস্ট) সামরিক গাড়িবহরে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালত কক্ষে হাজির করা হয়। আদালতের বাইরেও কড়া নিরাপত্তা ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বশিরের বিরুদ্ধে অবৈধভাবে নিজের কাছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা রাখা, উপঢৌকন নেয়া এবং দুর্নীতির অভিযোগ আছে। গত জুনে বশিরের বাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি মুদ্রার খনি পাওয়া যায় বলে জানিয়েছিলেন কৌঁসুলিরা। তবে বশিরের আইনজীবীরা এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

সুদানে কয়েক মাসের বিক্ষোভের পর এপ্রিলে ক্ষমতাচ্যুত হন ওমর আল বশির। এর মধ্য দিয়ে অবসান ঘটে তার প্রায় ৩০ বছরের শাসনের।

গত মে মাসে বশিরের বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যা করারও অভিযোগ দায়ের হয়েছে। তাছাড়া, অর্থ পাচার এবং সন্ত্রাসে তহবিল জোগানোর অভিযোগেও কৌঁসুলিরা তাকে জেরা করতে চান।

বিচারের জন্য জুলাইয়েই বশিরের আদালতে হাজির হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তার বিচারের দিন পিছিয়ে দেয়া হয়। সূত্র: রয়টার্স।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ