শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য

সম্পর্ক উন্নয়নে তুরস্কে দূতাবাস খুলছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ♦

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তুরস্কের রাজধানী আঙ্কারায় দূতাবাস চালু করবে এল সালভাদোর। মধ্য আমেরিকাতে প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র এল সালভাদোর। জনসংখ্যার বিচারে মধ আমেরিকার দেশগুলির মধ্যে গুয়াতেমালার পরেই এর অবস্থান। দুই আমেরিকার মহাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে এটি দ্বিতীয়।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) তুরস্কের রাজধানী আঙ্কারার পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে এই কথা ব্যক্ত করেন এল সালভাদোরের পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দ্রা হিল। এর আগে তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভ্লুত চাউশুগ্লুর সঙ্গেও সাক্ষাত করেন এবং আঙ্কারায় তার দেশের দূতাবাস চালু করার আগ্রহের কথা তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে জানান। আর এই কাজটি খুব শিগগির-ই করার আশাবাদ ব্যক্ত করেন আলেকজান্দ্রা হিল।

তিনি সাংবাদিকদেরকেও এও বলেন,শুধুমাত্র অর্থনীতি ও সংস্কৃতির ক্ষেত্রে নয়, সব ক্ষেত্র ও সেক্টরে তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তার দেশের যথেষ্ট আগ্রহ রয়েছে।

'তুরস্কে এসে নিজেকে আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি এবং তুর্কিদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বিশ্বাস এখানে এসে আমি অনেক বিষয় শিখতে পারবো এবং অর্জন করতে সক্ষম হবো। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পরে তুরস্কেই আমার প্রথম বিদেশ সফর। আঙ্কারার সঙ্গে আমার দেশের সম্পর্ক উন্নয়ের এই মুহূর্তটি ইতিহাস হয়ে বেঁচে থাকবে'বলছিলেন আলেকজান্দ্রা হিল।

এল সালভাদোরের নতুন এই পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন,তুরস্কও খুব শিগগির আমাদের দেশে তাদের দূতাবাস চালু করবে আর এমন একটি পদক্ষেপ দুই পক্ষের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে অসামান্য অবদান রাখবে।

সূত্র: ডেইলি সাবাহ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ