বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সীমান্তে পাক সেনাদের গুলিতে ৬ ভারতীয় সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সীমান্তে পাক সেনাদের গুলিতে অফিসারসহ ৬ ভারতীয় সেনা নিহত হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন আরও অনেক।

মঙ্গলবার (২০ আগস্ট) সীমান্তের টাট্টাপানি এলাকার নিয়ন্ত্রণ রেখায় এ ঘটনা ঘটে।

পাকিস্তানের গণমাধ্যম ডনের এক খবরে বলা হয়, ভারত যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা করলে এর জবাবে হামলা চালানো হয় বলে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আসিফ গফুর এ তথ্য জানান।

জেনারেল আসিফ গফুরের টুইট বার্তায় জানান, ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাকিস্তানের তিন বেসামরিক ব্যক্তি নিহত হন। এর মধ্যে একজন সাত বছরের শিশু রয়েছে।

আসিফ গফুর আরও বলেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় পোস্ট লক্ষ্য করে হামলা করে। এতে এক সেনা অফিসারসহ ৬ ভারতীয় সেনা সদস্য নিহত হয়। এ সময় অনেকে আহত হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় ভারতীয় সেনাবাহিনীর দুটি বাঙ্কার ধ্বংস হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ