বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

১৬ ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইল অধিকৃত পশ্চিমতীর থেকে ১৬ ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার সামরিক বাহিনীর বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদো্লু এ খবর জানায়।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘ওয়ান্টেড’ ফিলিস্তিনিদের খোঁজে পূর্ব জেরুসালেমসহ অধিকৃত পশ্চিমতীরে আটক অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাদের আটক করা হয়েছে। অধিকতর তদন্তের কথা বলে আটককৃতদের রিমান্ডে পাঠানো হলেও কী কারণে তাদের আটক করা হয়েছে, তার বিস্তারিত জানানো হয়নি।

গাজা উপত্যকা ও পশ্চিমতীরে বেসামরিক হত্যার বিশ্ব ইতিহাসে ভয়াবহতার এক নৃশংস নজির স্থাপন করেছে ইসরায়েল। ২০১৫ সালের ডিসেম্বরে ইসরাইলি বাহিনীকে ফিলিস্তিনিদের আটক ও তাদের ওপর নির্বিচারে গুলি চালানোর আইনি অধিকার দেয়া হয়।

তখন থেকে শুধু সন্দেহের বশে বিপুলসংখ্যক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। আটক করা হয়েছে নারী ও শিশুসহ অসংখ্য ফিলিস্তিনিকে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ