শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ পানিতে ডুবে মারা যাওয়া চার মাদরাসাছাত্রীর কবর হলো পাশাপাশি

অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা সংসদের দক্ষিণ প্লাজায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি ও মু‌জিবনগর সরকা‌রের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা শনিবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে শনিবার দুপুরে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। আছরের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অধ্যাপক মোজাফফর আহমদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

রাতে মরদেহ কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদে তার গ্রামের বাড়িতে নেয়া হবে। রোববার সকাল ১০টায় নিজ গ্রামে দাফন করা হবে তাকে।

উল্লেখ্য, অধ্যাপক মোজাফফর আহমদ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

গত ১৪ আগস্ট অধ্যাপক মোজাফফর ঠাণ্ডা লেগে বুকে কফ জমা ও মেরুদণ্ডে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৯ আগস্ট তাকে আইসিইউতে নেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তকাল করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ