শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম

কাশ্মীরের সরকারি ভবনে প্রথমবারের মত উড়ল ভারতের পতাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ প্রথম কাশ্মীরের সরকারি ভবনগুলি থেকে সরিয়ে দেওয়া হল জম্মু কাশ্মীরের নিজস্ব পতাকা৷

৩৭০ ধারা প্রত্যাহারের পর কাশ্মীরের বদলে সেখানে উড়ল ভারতীয় পতাকা৷ জম্মু কাশ্মীরের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার থেকে কাশ্মীরের সরকারি ভবনগুলিতে ভারতের জাতীয় পতাকাই দেখা যাবে৷ অন্য কোনও পতাকা নয়৷

ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের নিজস্ব পতাকাগুলি সরিয়ে ফেলা হয়েছে৷ গত সপ্তাহ পর্যন্ত এ পতাকাগুলি আটকানো ছিল৷ রোববারই কাশ্মীরের পতাকাগুলি খুলে ফেলার সিদ্ধান্ত নেয় সরকার৷

আগেই জানা গিয়েছিল সাংবিধানিক আইনের বলে আলাদা পতাকা নিয়ে এতদিন কাটিয়েছেন এলওসি-এর দুই পারের কাশ্মীরিরা৷ সাংবিধানিক আইনটি প্রত্যাহার করায় অবস্থার পরিবর্তন হয় জম্মু-কাশ্মীরে৷

আর বিশেষ পতাকা রইল না কাশ্মীরের। যে পতাকা এতদিন ভারতের জাতীয় পতাকার সমান মর্যাদা পেত। তবে পাক অধিকৃত কাশ্মীরের পৃথক পতাকা থেকে গিয়েছে নিজের জায়গাতেই৷

সরকারি পদক্ষেপে বিধানসভা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হয় জম্মু-কাশ্মীর। আর বিধানসভা ব্যতিরেকে কেন্দ্র নিয়ন্ত্রিত এলাকা হয় লাদাখ।

জনগোষ্ঠী ও ধর্মের ভিত্তিতে জম্মু হল হিন্দু-শিখ প্রধান, কাশ্মীর মুসলিম এবং লাদাখ বৌদ্ধ প্রধান এলাকা৷ তারপরেই সিদ্ধান্ত হয় এবার কাশ্মীরের মাটিতে উড়বে ভারতের জাতীয় পতাকা৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ