বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মোদিকে দেওয়া সম্মাননা প্রত্যাহারের দাবি মাওলানা ফজলুর রহমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান।

তিনি বলেন, বর্তমানে কাশ্মীরে মানবাধিকার মারাত্মকভাবে হয়রানির শিকার হচ্ছে, তবে জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলির নীরবতা তাদেরকে প্রশ্নবিদ্ধ করছে।

গতকাল জমিয়তে উলামায়ে ইসলাম-এর প্রধান কাউন্সিলের সভা শেষে তিনি এ কথা বলেন। খবর ডেইলি জং এর।

এ সময় মাওলানা ফজলুর রহমান আরব আমিরাত কর্তৃক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশটির সর্বোচ্চ সম্মাননা ‘অর্ডার অব জায়েদ’ দেওয়ায় তীব্র নিন্দা জানান। এছাড়া নরেন্দ্র মোদিকে দেওয়া ওই পুরষ্কার প্রত্যাহার করারও দাবি জানান তিনি।

তিনি বলেন, আরব আমিরাত কর্তৃক হাজার হাজার মুসলিমদের খুনিকে পুরষ্কার দেওয়ায় লক্ষ লক্ষ মুসলমানের হৃদয়ে আঘাত করা হয়েছে। আমরা এই সম্মাননা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, শনিবার কাশ্মীর বিতর্কের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাতের এটিই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। মোদিকে সম্মাননা দেওয়ার পর থেকে আরব আমিরাতের এমন পদক্ষেপের বিরুদ্ধে মুসলিমৈ বিশ্বে নিন্দার ঝড় উঠেছে।

সূত্র: ডেইলি জং

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ