বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রোহিঙ্গার হাতে খুন হলো এক রোহিঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুতুপালং শরণার্থী ক্যাম্পে এক রোহিঙ্গার হাতে অপর এক রোহিঙ্গা যুবক খুন হয়েছে।

আজ সোমবার রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পের দুই নং স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত রহিম উল্লাহ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা আবদুস সালামের ছেলে।

ক্যাম্পসূত্র জানায়, রহিম উল্লাহ ও একই ক্যাম্পের বাসিন্দা শহীদুল্লাহর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শহীদুল্লাহসহ কয়েকজন রহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে ক্যাম্পের লোকজন রহিমকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এনজিও পরিচালনাধীন হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনছুর জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ