বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইমরান খানের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করতে আপত্তি নেই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সাধারণ মানুষের কল্যাণে তাদের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে আপত্তি নেই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “ইমরান খান অনেক ছক্কা মেরেছে। এখন দেখেন ক্ষমতার ছক্কা মারতে পারে কি না? আমরা খুশি হব ওটা করতে পারলে… একজন প্লেয়ার, তার যে স্পোর্টসম্যান স্পিরিট আছে… বহু চেষ্টা করেই ক্ষমতায় এসেছে।”

সম্প্রতি পাকিস্তানে এক টিভি আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের মডেল অনুসরণ করে পাকিস্তানকে গড়ে তুলতে ইমরান খানকে পরামর্শ দেন সে দেশের কলামনিস্ট জায়গাম খান।

সংবাদ সম্মেলনে ওই অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে ধরায় শেখ হাসিনা বলেন, “এটা ধরে রাখতে (পাকিস্তান) যদি কোনো সহযোগিতা চায়, অবশ্যই আমরা করব, করব না কেন?”

জনগণের কল্যাণে কাজ করার অভিপ্রায় জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “সেখানে মানুষগুলোর কথা চিন্তা করুন। ষড়যন্ত্রকারীদের নয়, সাধারণ মানুষের কথা চিন্তা করুন। তাদের কল্যাণে আমাদের যদি কোনো অভিজ্ঞতা শেয়ার করতে হয়, তাতে আমার কোনো আপত্তি নেই।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ