বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

কারবালার ঘটনার পুনরাবৃত্তি ঘটলো ৩২ নম্বরে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘কারবালার ঘটনার পুনরাবৃত্তি যেন পঁচাত্তরের ১৫ আগস্টে ৩২ নম্বরে (ধানমন্ডির ৩২ নম্বর) ঘটল। সেদিন ভাগ্যক্রমে আমরা দুইবোন বেঁচে যাই।’ বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৩০ আগস্ট) বিকালে ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের আয়োজনে জাতীয় শোক দিবসের এক আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ৫ আগস্টে কেবল একটি পরিবারকে হত্যা নয়, দেশের ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা করা হয়। বাংলাদেশ সৃষ্টিতে যার অবদান, ভাষা আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর যে অবদান তা মুছে দেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রী, তখন একটি মাত্র টেলিভিশন (বিটিভি) ছিল। সেই বিটিভিতেও একবারও বঙ্গবন্ধুর নামটি আসেনি। একেবারে ইতিহাস থেকেই মুছে ফেলার অপচেষ্টা করা হয়।

তিনি বলেন, ১৯৭৫ সালের পর যারাই ক্ষমতায় এলো, সবাই ১৫ আগস্টের খুনিদের মদদ দিল। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে খুনিদের দূতাবাসে চাকরি দিয়েছিলেন। খালেদা জিয়াও তাদের পুনর্বাসন করেছেন। এরশাদও খুনিদের মদদ দিয়েছে পুরস্কৃত করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ