বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

শর্ত মানলে ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাজি পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শর্তসাপেক্ষে ভারতের সঙ্গে পাকিস্তান আলোচনায় বসতে রাজি রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

আজ শনিবার বিবিসি উর্দুকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান কখনও আলোচনায় বসতে অস্বীকৃতি জানায়নি। কিন্তু ভারতের পক্ষ থেকে আলোচনার সব পথ বন্ধ রাখা হয়েছে। দ্বিপাক্ষিক আলোচনায় আমাদের কোনো আপত্তি নেই। এ জন্য তৃতীয়পক্ষের কোনো উদ্যোগ বা সহায়তাকেও আমরা স্বাগত জানাব।

কাশ্মীরের অবরুদ্ধ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে মাহমুদ কোরেশি বলেন, কাশ্মীরে দীর্ঘ সময় ধরে কারফিউ চলছে, সেখানকার মানুষ এক ধরনের খাঁচাবন্দি জীবনযাপন করছে। এমন প্রেক্ষাপটে আমি আলোচনার কোনো পরিবেশ দেখছি না।

ভারতের সঙ্গে আলোচনায় বসার জন্য শর্তারোপ করে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যদি আলোচনায় আগ্রহী হয়, তাহলে কাশ্মীরে কারফিউ তুলে নিয়ে সেখানকার নাগরিকদের স্বাভাবিক জীবনযাপনের অধিকার দিতে হবে। কাশ্মীরের স্বাধীনতাকামী নেতাদের মুক্তি দিলে আমি তাদের সঙ্গে আলোচনার পর আমরা ভারতের সঙ্গে বসতে পারি।

তিনি আরো বলেন, চলমান সংকটে তিনটি প্রতিপক্ষ রয়েছে। ভারত,পাকিস্তান এবং কাশ্মীর। ভারত যদি আলোচনায় আগ্রহী হয়, তাহলে আগে কাশ্মীরি নেতাদের মুক্তি দিয়ে তাদের সঙ্গে আমাকে আলোচনায় বসার অনুমতি দিতে হবে। কারণ ভারতের সঙ্গে আলোচনার আগে কাশ্মীরিদের মনোভাব আমাদের জানতে হবে।

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিপীড়িত কাশ্মীরিদের আবেগ অনুভূতিকে সম্মান না জানিয়ে আমরা ভারতের সঙ্গে কোনো আলোচনায় বসতে পারি না। সূত্র: বিবিসি উর্দু

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ