শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

আসামে ৪ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসাম প্রদেশ থেকে চার বাংলাদেশিকে আটক করেছে ভারত পুলিশ।

পুলিশের দাবি, তাদের কাছে ভারতীয় মুদ্রায় প্রায় ২ লাখ রূপি মূল্যের জাল সৌদি রিয়াল পাওয়া গেছে।

ইন্ডিয়া টুডের বরাতে জানা যায়, গতকাল রোববার আসামের কাচার জেলার শিলচর থেকে চার বাংলাদেশিকে জাল সৌদি রিয়ালসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে ছয়টি মোবাইল ফোন ও পাঁচটি বাংলাদেশি পাঁচপোর্ট জব্দ করা হয়।

শিলচরে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. রিপন খান, মো. কবির সরদার, আসাদ উজ্জামান ও জামাল মুনশি।

গত মাসে শিলচরের এক ব্যক্তির সঙ্গে এই বাংলাদেশিরা প্রতারণা করেছেন বলে দাবি করেছে পুলিশ। রোববার তারা আরো এক ব্যক্তির সঙ্গে জাল সৌদি রিয়াল বিনিময়ের চেষ্টা করে। ভারতীয় মুদ্রায় এ রিয়ালের মূল্য প্রায় ২ লাখ রূপি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ