শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

এনআরসির বিরুদ্ধে সরাসরি মাঠে নামছেন মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসামে এনআরসির প্রতিবাদে ইতোমধ্যে ভারতের ক্ষমতাসীন বিজেপির বিরোধী শিবিরগুলো একত্রিত হয়েছে। রাজ্য বিধানসভার অধিবেশন থেকেই এনআরসি প্রশ্নে বিজেপি বিরোধী ঐক্যের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

এবার শুধু আনুষ্ঠানিক বিরোধিতাই নয়, দলকে রাস্তায় নামিয়ে এনআরসি প্রতিবাদে শামিল করতে চান মমতা।

ভারতের বর্তমান পত্রিকা জানিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর দলের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন মমতা বন্দোপাধ্যায়।

বিগত লোকসভা ভোটের পর এই প্রথম সরাসরি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি নিয়ে পথে নামতে চলেছেন মমতা।

মমতার ঘোষণার মধ্য দিয়ে রাজ্যের নানা প্রান্তে এনআরসির বিরুদ্ধে মিছিল শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

গত লোকসভা নির্বাচনের আগে ক্ষমতাসীন বিজেপিবিরোধী ঐক্য গঠনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন মমতা। সেজন্য ব্রিগেড প্যারেড ময়দানে কংগ্রেসসহ দেশের বিভিন্ন আঞ্চলিক দলকে একমঞ্চে হাজির করেছিলেন তিনি। তবে সে প্রচেষ্টা সফল হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ